Sylhet Nation
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

ফ্যাসিবাদী জনপ্রতিনিধিরা কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২০ বছরে পিরোজপুরের মানুষ অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। ফ্যাসিবাদী জনপ্রতিনিধিরা কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে আয়োজিত
র‍্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতির কারণে বন্ধ থাকা উন্নয়নকাজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে তিন মাস আগেই আমাদের সঙ্গে বসেছিলেন। ইতোমধ্যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পিডি আমাকে জানিয়েছেন, পিরোজপুরের বেশ কিছু কাজের এস্টিমেট ইতোমধ্যে হয়েছে। এগুলো টেন্ডার হবে।
তিনি আরও বলেন, যেসব কাজ বন্ধ ছিল এবং যেসব কাজ সামান্য হয়েছে এসব বিষয়ে আইনগত মতামত নিয়ে কাজ শুরু করা হবে। কোনো কাজ বন্ধ থাকবে না।

সোহেল মনজুর বলেন,আমরা পিরোজপুরের উন্নয়নের ব্যাপারে কাজ করে যাচ্ছি। সবাইকে ধৈর্য ধরতে হবে।

এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শপথ নেন। শপথে বলা হয়, কাউখালী উপজেলা তথা পিরোজপুর জেলায় কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত না হওয়া, জেলাকে মাদকমুক্ত করা, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং সব ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দলের সুনাম বৃদ্ধিতে কাজ করা হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাউখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিমন্ত্রী পিরোজপুরের স্বরূপকাঠির উদ্দেশে রওনা হন।

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে র‍্যালি ও আলোচনা সভায় এ সময় কাউখালী উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।