সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন।
শনিবার (৭ নভেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
একই দুর্ঘটনায় একটি পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
