Sylhet Nation
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ ও প্রবাসীদের আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ঘাটে ও স্পষ্ট এ ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসীদের আর্থিক সহায়তায় বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
‎তারই ধারাবাহিকতায় গত কাল ০১/১১/২০২৬ ইং তারিখ রবিবার সন্ধ্যায় দারুল আরক্বাম টুকের গাও হাফিজিয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
‎
‎দারুল আরক্বাম টুকের গাও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতিত্বে মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ বিসর্জন পরিবারের সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, অত্র মাদ্রাসার মুহতামিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈনউদ্দিন মিলন, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, টুকের আদর্শক্লাবের সাবেক সভাপতি রাইসুল আলম রাজন, টুকের গাও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ মামুন, যুবদলের মোহাম্মদ লিটন, সুহেল আবির, পাড়ুয়া ইয়াং স্টারের সভাপতি নিজাম উদ্দিন, রাসেল হৃদয়, সুহেল, মনির, ব্যবসায়ী হুমায়ুন প্রমুখ।
‎
‎সাদা পাথর পর্যটন ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ তারা ঝালমুড়ি, আইসক্রিম, বুট, ছোলা, আমড়া ইত্যাদি বিক্রি করে থাকেন। তার মধ্যে থেকে কেউ  একশত কেউ পঞ্চাশ টাকা করে জমিয়ে তারা এই মহৎ কাজ পরিচালনা করেন। যা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। যাদের দৈনিক ইনকাম ৪০০/৫০০ টাকা তারাই অনুদান দিয়ে গরীব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসছেন। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেন।
‎এই মহৎ উদ্যোগ যারা নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ  আতাবুর, মোহাম্মদ হাসান, মকবুল মিয়া, রায়হান, সোনা মিয়া, রিপন মিয়া, তারেক মিয়া, ইকবাল, কাদির, আক্তার, জনি, কফিল উদ্দিন, সাইফুল, সিদ্দিক, স্বপন, বাদশা, আবু কালাম, লায়েক, আশিক,  সালেহ আহমেদ, হিরণ, ইয়াসিন, সুহেল, সুমন, হায়াত আলী, আজিজুল, খালেদ, জুনেদ প্রমুখ।
‎
‎দারুল আরক্বাম টুকের গাও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় তারা তাদের সাধ্যমত চার বস্তা চাল, ডাউল ১ বস্তা, আলু ২ বস্তা, তেল ৫ লিটার, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
‎
‎
‎তারা সবসময় যাতে এই মহৎ কাজ করতে পারে সবার কাছে দোয়া প্রত্যাশা করেন।
‎সর্বশেষ মোনাজাত ও সভার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
‎