Sylhet Nation
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন, শাকপালা পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি।
আগস্ট ৯, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোনের উদ্বোধন এবং শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার চারমাথা এলাকায় নবগঠিত সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। পরে বিকেলে শহরের চেলোপাড়া শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন শেষে শাকপালা পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন তিনি।

এ সময় মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

সড়ক জোন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এবং বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক।

এছাড়া পৃথক কর্মসূচিতে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, শাকপালা পার্কের সীমানা প্রাচীর নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা। পার্কটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করতে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে সার্বিক উন্নয়ন করা হবে।

অন্যদিকে করতোয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত সেতুটি পুনর্নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসীর চলাচল ও যোগাযোগ ব্যবস্থায় আরও সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।