Sylhet Nation
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের অভিষেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

লিটন মাহমুদ, কোম্পানীগঞ্জ সিলেট
নভেম্বর ২৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী (২০২৭-২৮) নির্বাচিত কমিটির অভিষেক ও হতদরিদ্রদের মাঝে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎
‎আজ শনিবার (২৮ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়৷
‎
‎অভিষেক অনুষ্টানে নবনির্বাচিত ৬ সদস্য কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি পদের দবির ওয়াহিদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, প্রচার সম্পাদক জাবেদ উমর বেলিম, ধর্ম সম্পাদক হাফিজ শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটি কে আগামী ৩ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য বলা হয়েছে।
‎
‎”প্রবাসের দূরত্ব পেরিয়ে, শিকড়ের টানে, ঐক্য, সহযোগিতা ও মানবসেবায় আমরা একসাথে। সমাজ সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী একঝাক তরুণ ২০১৭ সালে এই সংগঠনের যাত্রা শুরু করেন। তার পর থেকে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ। যাত্রা শুরুর পর থেকে হতদরিদ্র পরিবারের হাতে খাবার ও কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে ভাবছেন এবং কাজ ও করে যাচ্ছেন৷
‎জীবিকা নির্বাহ করতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও একান্ত আন্তরিকতায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ।
‎
‎মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে মনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ উছমান গনী, মুফতি আব্দুল মছব্বির, মাওলানা মুতাচ্ছির, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা হুসাইন, হাফিজ মাসুম আহমদ, মাওলানা আব্দুর রকিব, মাওলানা ফখরুল ইসলাম মাসরুল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ ক্রিয়া সংস্থার সদস্য সচিব গিয়াস, মুজিবুর রহমান, এখলাছুর রহমান, জুয়েল আহমদ, আসাদুল হক আসাদ, বশির মেম্বার, ওসমান খা, কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থার সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, সদস্য আতাবুর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নোমান আহমদ, সাংবাদিক আব্দুল জলিল, ফারুক আহমদ, হামিদ, আলী হোসেন প্রমুখ।
‎
‎জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার টানে এসব প্রবাসী সংগঠনের মাধ্যমে মানবসেবায় এগিয়ে এসেছেন। অসহায় পরিবারের খাদ্যসহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে।

‎অনুষ্ঠানে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
‎
‎
‎অনুষ্ঠানে বক্তারা কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎পরিশেষে মুফতি আব্দুল মছব্বিরের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।