Sylhet Nation
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

পাড়ুয়া তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী সম্পন্ন

মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ সিলেট
নভেম্বর ২২, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জের পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পাড়ুয়া প্রিমিয়ার লীগ সিজন-২ ২০২৬ ইং এর ফাইনাল টুর্নামেট ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

২২ শে নভেম্বর (রবিবার) বিকেল ৪.০০ টায় ফাইনাল ম্যাচে পাড়ুয়া এস,আর,এফ,সি ফুটবল দল ও ব্রাদার্স ইউনাইটেড ফুটবল একাদশ দুটি দল খেলায় মুখোমুখী হয়। নির্ধারিত সময়ে আক্রমণ প্রতিআক্রমণে খেলাটি গোলশূন্য ড্র হয়। ফলে ট্রাইব্রেকারে জয় তুলে নেয় এস আর এফ সি ফুটবল দল। খেলা চলাকালীন সময়ে দুটি দলে অধিনায়কের দায়িত্বে ছিলেন তারকা ফুটবলার ইকবাল ও সোহেল। খেলাটি পরিচালনা করেন সাবেক তারকা ফুটবলার ফখরুল ইসলাম।

টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাব পান মোজাফফর, ফাইনাল ম্যাচে সেরা গোলরক্ষক মোস্তফা ও সেরা খেলোয়াড় সোহেল নির্বাচিত হন।

ওয়াহিদ রেজার ধারাভাষ্যে খেলা শেষে পাড়ুয়া তরুন সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, চুনাপাথর আমদানিকারক গ্রুপের সেক্রেটারি ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান, বিশিষ্ট মুরব্বি মশ্রব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ এমরান আলী, সাংবাদিক আবিদুর রহমার, পাড়ুয়া তরুণ সংঘের সেক্রেটারি মামুন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গিয়াস উদ্দিন, সিনিয়র সদস্য রজন মিয়া, ক্রীড়া সংগঠক ডালিম আহমদে, মঈন খান, শৈবাল শাহরিয়ার সাজন, ব্যবসায়ী জালাল আহমদ, জুয়েল আহমদ প্রমূখ।

অতিথিবৃন্দ আনন্দঘন পরিবেশে চ্যাম্পিয়ান, রানার্সআপ দল ও অন্যান্য সেরা খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ান দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি, রানার্স আপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি সহ ট্রফি তুলে দেন এবং আয়োজক কমিটি টুর্নামেন্ট সফলে অতিথিদের উপস্থিতি ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।