সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়৷ সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আবু তাহের মেম্বার।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের, বিভাগীয় সভাপতি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হাসেম প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, উবায়েদ আহমেদ আহবায়ক এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান ডালিম মেম্বার ১নং পশ্চিম ইসলামপুর ৩নং ওয়ার্ড, মাহবুব জামান, মোহাইমিন হেলাল, নাইম আহমেদ, লিটন আহমেদ, বিজয় দেব, মিজানুর রহমান ও বর্তমান কমিটির সভাপতি- মোঃ বাবুল আহমেদ এ সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ নব-নির্বাচিত কমিটির সবাই।
সঅভায় বিক্রয় প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও বিভিন্ন বিপদ-আপদে আর্থিকভাবে সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়। বিক্রয় প্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করে। তাই তাদের কাজের নিরাপত্তা প্রয়োজন। পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে প্রতি শুক্রবার কর্ম বিরতি বা ছুটির বিষয়ে আলাপ আলোচনা করা হয়।
সবশেষে নব-নির্বাচিত কমিটির সবাইকে সংবর্ধনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
