Sylhet Nation
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

রাতের আঁধারে ছাত্রলীগের মিছিলের বিরুদ্ধে, ভোলাগঞ্জ সিলেট মহাসড়কে যুবদল ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রাতের আঁধারে ছাত্রলীগের মিছিলের বিরুদ্ধে,ভোলাগঞ্জ সিলেট মহাসড়কে যুবদল ছাত্রদলের অবস্থান।

রাজপথের ইতিহাস আর রাতের আঁধারের মিছিল এক নয়!

দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থেকে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। মামলা, হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রকাশ্যে, ঘোষণা দিয়ে, দিবালোকে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। কখনো রাতের আঁধারে চোরের মতো লুকিয়ে কর্মসূচি পালন করে নিজেদের বীর দাবি করিনি।

অথচ আজ কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাতের আঁধারে ঝটিকা মিছিল করে মুহূর্তেই উধাও হয়ে যাওয়ার দৃশ্যকে যদি কেউ বীরত্ব মনে করে, তবে সে রাজনৈতিক সাহসিকতা আর লোকদেখানো চমকের পার্থক্য বোঝে না।

রাজনীতি কোনো লুকোচুরির খেলা নয়, মিছিলের স্থায়িত্ব কয়েক মিনিটের হলেও ইতিহাসের বিচার হয় দীর্ঘদিনের কর্মকাণ্ডে। রাজপথে সাহস দেখাতে হয় বুক চিতিয়ে, পরিচয় লুকিয়ে নয়।

২০২৪ সালেই এ দেশের জনগণ তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। জনগণের রায় ও গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাতের অন্ধকারে কয়েক মিনিটের মিছিল করে রাজনৈতিক বীরত্বের সার্টিফিকেট পাওয়া যায় না।

মনে রাখবেন, রাতের আঁধারে মিছিল করে আলোচনায় আসা যায়, কিন্তু ইতিহাসের পাতায় বীরত্বের জায়গা করে নেওয়া যায় না। রাজপথের ইতিহাস আর পালিয়ে যাওয়ার গল্প কখনো এক হয় না।

রাজনীতি করতে হলে জনগণের সামনে আসুন, প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান। কারণ রাজপথের সাহস আর অন্ধকারের সাহস এক জিনিস নয়।