সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বের গুনাবলি অর্জনের আহ্বান।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় আয়শা সিদ্দিকা মাদ্রাসার হলরুমে উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি রুহুল আমীন সিরাজীর সভাপতিত্বে এবং উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালিম আহমদের যৌথ পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান।
প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সিলেট জেলা উত্তর জমিয়তের সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসিমী, সহসাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন এবং যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, সদস্য মাওলানা আশিকুর রহমান এবং সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রশিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, একটি আদর্শিক ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে কর্মীদের মধ্যে দ্বীনি জ্ঞান, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটাতে হবে। শুধু সাংগঠনিক পদ-পদবি অর্জনই একজন কর্মীর সফলতা নয়; বরং নিজের আমল-আখলাক, যোগ্যতা, চিন্তাধারা ও কর্মের মাধ্যমে সংগঠনের আদর্শকে মানুষের কাছে তুলে ধরাই প্রকৃত কর্মীর পরিচয়।
তাঁরা আরও বলেন, যুব সমাজ একটি জাতির সবচেয়ে শক্তিশালী সম্পদ। এই যুবশক্তিকে দ্বীনি আদর্শে উজ্জীবিত করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। বিশেষ করে যুব জমিয়তের প্রতিটি কর্মীকে ব্যক্তিগত জীবনে আদর্শবান, সাংগঠনিক জীবনে শৃঙ্খলাবদ্ধ এবং সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে নিয়মিত সাংগঠনিক বৈঠক, কর্মী গঠন, দাওয়াতি কার্যক্রম ও প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি উলামায়ে কেরামের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার
