আজ বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর)২০২৬ ইং কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুফতি রুহুল আমীন সিরাজী কে সভাপতি,মাওঃ হাবিবুর রহমান কে সাধারণ সম্পাদক ও মুফতী মিছবাহ আহমদ রুকনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তরের উপদেষ্টা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওঃ আতাউর রহমান সাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি মাওঃ মাসুম আল মাহদী
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওঃ আবুল হাসানাত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি সিকন্দর আলী সাহেব, হাঃ ফজল উদ্দীন সাহেব,উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ হুসাইন আহমদ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ এনামুল হক্ব সাহেব সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
