সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের রামাইল ও ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের লামাডিস্কি বাড়ি এলাকার বহুল জনপ্রত্যাশিত রামাইল ব্রিজ একনেক এ অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সিলেট ৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী এর প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার লামাডিস্কি বাড়ি জামে মসজিদের কাছে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদের সার্বিক সহযোগিতায় ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি বাদশা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক আসাদ, উপজেলা মহিলা বিএনপি নেত্রী ফাতেমা আক্তার, সিতারা আক্তার।
এছাড়া ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রায়হান পাশা, প্রচার সম্পাদক ইনতাজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান,
কয়েস মিয়া, আঃ রহমান মেম্বার, আলাউদ্দিন, শফিক মিয়া, রজব আলী, জিয়াউর রহমান প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠিত বক্তারা রামাইল ব্রিজ অনুমোদিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রামাইল ব্রিজের বিভিন্ন উপকার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এই ব্রিজ এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নত করবে এই আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি আকবর হোসেনের বক্তব্য ও লামা ডিস্কি বাড়ি জামে মসজিদের ইমামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়।
