Sylhet Nation
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি, ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ, প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি মূল্যবান এসব সামগ্রী পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ১৪৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। সকাল থেকেই শুরু হয় টাকা গণনার কাজ। গণনায় অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা।

দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব সামগ্রীর প্রকৃত ওজন ও মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পাগলা মসজিদের দানবাক্সে দেশ-বিদেশের অসংখ্য মানুষের দান জমা হয়। এই দানের অর্থ বিভিন্ন মানবিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।