কোয়ারি চালুর বিষয়ে মন্ত্রীর আশ্বাস, জনমনে একটাই প্রশ্ন চালু হবে কি পাথর কোয়ারি? সিলেট জেলার সকল পাথর কোয়ারি চালুর বিষয়ে খোলামেলা আলাপ করতে দেখা গেছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান এই মাসের (নভেম্বর মাস) সিলেটের সকল পাথর কোয়ারি চালু করা হবে।
উল্লেখ্য ২০১৮ সালের পর থেকে সিলেটসহ সারা বাংলাদেশের সকল পাথর কোয়ারি বন্ধ রয়েছে। সিন্ডিকেট করে ভারত, দুবাই, ভিয়েতনাম থেকে নিম্নমানের পাথর এনে দেশের বিভিন্ন উন্নয়ন কাজ করেন। কিন্তু প্রশ্ন থেকেই যায় আমার দেশে ভালো মানের পাথর থাকতে এই নিম্নমানের পাথর আমদানি হয় কেন? উত্তর খুজতে গিয়ে দেখা যায়, পলাতক ফ্যাসিস্ট হাসিনা সরকার বিভিন্ন দেশ থেকে এলসি করে নিম্নমানের পাথর আমদানি করত। এতে করে হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করা সহজ হত। এই সিন্ডিকেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সকল পাথর কোয়ারি।
৫ আগষ্ট পটপরিবর্তনের পর ড. ইউনুস সরকার পাথর চালু বিষয়ে প্রজ্ঞাপন জারি করে৷ তারপর ও অদেখা সেই সিন্ডিকেটের কারণে আবার প্রজ্ঞাপন বাতিল করা হয়।
২০২৪ সালের নির্বাচনের আগে সিলেট ৪ আসনের এমপি পদপ্রার্থী ও বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা ১২ তারিখ নির্বাচিত হলে ১৩ তারিখ থেকে সব স্বাভাবিক হবে। পাথর কোয়ারি চালু করা হবে।
কিন্তু নির্বাচনের ৯ মাস অতিক্রম হলেও আশার আলো দেখেনি পাথর কোয়ারি। মন্ত্রী আরিফুল হক চৌধুরী উনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছেন।
প্রায় ৯ মাস পর কোয়ারির বিষয়ে খোলামেলা আলাপ করেন আরিফুল হক চৌধুরী। তিনি আশ্বস্ত করে বলেন, এই মাসের (নভেম্বর মাস) মধ্যেই কোয়ারি চালু করা হবে।
এই মন্তব্য নিয়ে আশার আলো দেখছেন সিলেট ৪ আসনের নেতাকর্মীরা। তারা আশাবাদী এই মাসেই কোয়ারি চালু হবে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী উনার কথা রাখবেন।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর সুনামগঞ্জ জেলার ৩ টি বালুমিশ্রিত পাথর কোয়ারি খাস কালেকশন করে চালু প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
