মানুষ মরণশীল। মৃত্যু অনিবার্য। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। ইসলামের ধর্মের কোরআন ও হাদিস অনুযায়ী ১৬ট ভালো মৃত্যুর আলামতঃ-
১/ কালিমা শরীফ পড়তে পড়তে মৃত্যু হলে।
(আবু দাউদঃ৩১১৬)
২/ মৃত্যুর সময় কপাল ঘামিয়ে যাওয়া। (নাসাঈঃ ১৮২৮)
৩/ জুমার দিন বা রাতে মারা যাওয়া (তিরমিজিঃ ১০৭৪)
৪/ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যু বরণ করা (মুসলীম শরীফঃ ৪৮৩৫) শাহাদাতের মর্যাদাঃ ক) মহামারিতে মারা গেলে। খ) জিহাদের জন্য যাওয়ার সময় পথে থাকা অবস্থায় মৃত্যু হওয়া। গ) পেটের পিঁড়া হয়ে মৃত্যু হলে।
৫/ দেয়াল বা গাছের নিচে থাকার সময় দেয়াল ধষে বা বড় ফল পড়ে মৃত্যু হলে (বোখারীঃ ৬৫২)
৬/ প্রসূতি অবস্থায় কোনো মায়ের মৃত্যু হলে (ইবনে মাজাহঃ ২৮০৩)
৭/ বিষ ফোঁড়ার যন্ত্রনায় মৃত্যু হলে (নাসাইঃ ১৮৪৬)
৮/ দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেলে। (নাসাঈঃ ১৮৪৬)
৯/ ডাকাত থেকে সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে (বোখারীঃ ২৮৪০)
১০/ পরিবার বা সন্তান বা ইমানদার ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে (নাসাঈঃ ৪০৯৫)
১১/ মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে (নাসাঈঃ ৪০৯৫)
১২/ ইসলাম রক্ষা বা নবীজীর ﷺ’র ইজ্জত রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে শহীদ (নাসাঈঃ ৪০৯৫)
১৩/ জুলুম পতিহত করতে গিয়ে মজলুম হয়ে মারা গেলে শহীদ (নাসাঈঃ ৪০৯৬)
১৪/ আল্লাহর রাস্তায় পাহারাদার থাকা ব্যক্তি (তিরমিজিঃ ১৬৬৫)
১৫/ দান বা সদকা করার পর পরেই যদি কেউ মারা যায় (মুসনাদে আহমাদ ২৩,৩৭২)
১৬/ নফল বা ফরজ রোজা রাখা অবস্থায় মৃত্যু হলে শহীদ।
