সিলেটের গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া ও জাফলং এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
আজ ১৫ নভেম্বর সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সদর হতে লাখেরপাড় (আসামপাড়া), জাফলং নামক স্থান পর্যন্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ শরীফ উদ্দিন, গোয়াইনঘাট, সিলেট । অভিযানে সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮ মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং সড়ক ও পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে ৩ টি লিস্টার মেশিন এবং ১টি লিস্টার মেশিনের বোর্ড অকার্যকর/ধ্বংস করা হয়। ঘটনাস্থলে ২ টি তাবু ভেঙ্গে দেওয়া হয়।
