সিলেটের কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হককে (৪৫) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সদরস্থ কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হক উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে। উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।
সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উছমান গনি বলেন, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নাশকতা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলার আসামি আব্দুল হক।
