উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজর ইজাজুল হক তাকে আর্থিক সহায়তা দিয়েছেন। মাদ্রাসার সুপারও জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।
আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে তাকে গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
অন্যদিকে, প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঝুমুরের সাহসী উদ্যোগের প্রশংসা করেন এবং তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে ঝুমুর ও তার পরিবার।
