সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দঃ বুরদেও গ্রামে পুরান সড়ক এলাকায় ভাতিজাকে পাগল বলে গালি দেওয়ায় ভাতিজার হাতে চাচা খুন।
গত কিছুদিন আগে দঃ বুরদেও গ্রামের রস্তম আলী (৫৫) তার চাচাত ভাইয়ের ছেলে বিল্লাল (৩০) কে পাগল বলে গালি দেন।
আজ সকাল আনুমানিক সকাল ১০ ঘটিকায় বিল্লাল মিয়ার বাড়ির সামনে দিয়ে চাচা রুস্তম আলী হেটে যাওয়ার পথে ভাতিজা বিল্লাল মিয়া বটি দা দিয়ে চাচা রুস্তম আলীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। রুস্তম আলীর মাথা, গলা,পেটে কুপ দেয় বিল্লাল মিয়া। ঘটনাস্থলেই মারা যান রুস্তম আলী।
এলাকাবাসী বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের নিটক হস্তান্তর করে।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসমানী গনি জানান, সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে আমাদের কাছে খবর আসে দঃ বুরদেও নামক স্থানে একটি হত্যা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং বিল্লাল মিয়া (৩০) নামে একজন কে আটক করি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন আছে।
