ইছামতী-ভোলাগঞ্জ লাইনে এলসি পাথর পরিবহন ভাগ্য ঝুলে আছে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশায়৷ রাস্তা থেকে শুরু করে গাড়ি ও পাথর সব কাজ ঠিক। ব্যবসায়ী, শ্রমিক, ট্রাক মালিক, ট্রাক শ্রমিক সবাই এখন তাকিয়ে আছে মন্ত্রীর আদেশে!!
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইছামতী-কোম্পানীগঞ্জ এলসি পাথর সাপ্লায়ার্স সমিতি ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে এলসি পাথর পরিবহন নিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
গত ৩১/১০/২০২৬ ইং তারিখ শনিবার বিকালে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক শাখায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর কার্যকর সভাপতি মোঃ কাউসার আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্কর, কোষাধ্যক্ষ জুলহাস আলম বাদল, ১নং সদস্য কামাল আহমদ, ৩নং সদস্য আব্দুল জলিল, ইছামতী-কোম্পানীগঞ্জ এলসি সাপ্লায়ার্স সমিতির সভাপতি ইলিয়াস আলী
এলসি ব্যবসায়ী রুস্তম আলী, আবুল মিয়া, ওলিদ আহমদ, দুলাল মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার কোষাধ্যক্ষ আলমগীর, ভাংগার পাড় ড্রাইভার সমিতির সভাপতি আজাদ মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, এলসি ব্যবসায়ী সুরুজ আলী, ব্যবসায়ী মিনহাজ প্রমুখ।
সভায় শ্রমিক ইউনিয়ন নেতা কর্মীরা বক্তব্য দাবি করেন প্রতি বছর ইছামতী থেকে এলসি পাথর পরিবহন করে ভোলাগঞ্জ নিয়ে আসলেও এবার একটা মহল পাথর পরিবহনে বাধা প্রধান করতেছে। তাদের বিভিন্ন ভাবে বুঝালেও তারা বুঝতে চেষ্টা করছে না। তারা এলসি পাথর পরিবহন কাজে বাধা দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার সমস্যা সমাধান করে পাথর পরিবহন করার দাবি জানান বক্তারা।
এছাড়া বক্তব্য রাখেন ইছামতী-কোম্পানীগঞ্জ এলসি সাপ্লায়ার্স সমিতির পক্ষে সভাপতি ইলিয়াস আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, কোষাধ্যক্ষ জুলহাস আলম বাদল, সদস্য কামাল আহমদ, আব্দুল জলিল, ট্রাক শ্রমিক ইমরান আহমদ হিরাসহ অনেকে।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, আমরা রাস্তা পরিদর্শন করেছি৷ এখন মন্ত্রী সাহেব (আরিফুল হক চৌধুরী) এসে এবিষয়ে সিদ্ধান্ত দিবেন।
