Sylhet Nation
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় উপজেলার মেজবান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

নবগঠিত উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব আবু আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সেক্রেটারি মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; এটি একটি আমানত। আল্লাহ তায়ালা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই সংগঠনের দায়িত্বশীলদের ইখলাস, তাকওয়া, আমল, সততা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শপথ গ্রহণ করেন নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মহিউদ্দিন আল মামুন, সহ-সভাপতি হাজী শানুর আলী (মেম্বার), হাফেজ মাওলানা আব্দুল মান্নান, হাজী আব্দুল আউয়াল, সেক্রেটারি আলহাজ্ব আবু আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আল আমীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আনোয়ার শাহ্ কোম্পানীগঞ্জী, সাংগঠনিক সম্পাদক, আদনান সোহাগ, প্রচার সম্পাদক ক্বারী মাওলানা উমর আলী (সোহেল), দফতর সম্পাদক আব্দুল জব্বার, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা ইমতিয়াজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আমিনী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আলী হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মো. শাহজালাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী জালাল আহমদ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক জালাল আহমদ, সদস্য কামরুল ইসলাম সুমন, মো. শফিক খন্দকার, মো. নাছির উদ্দিন, আব্দুস সোবহান, মো. নজম উদ্দিন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা আতিকুর রহমান, মাস্টার শাহাব উদ্দিন, রেজাউল করিম রেজু।

এসময় উপজেলা ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।