Sylhet Nation
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

জুলাই অভ্যুত্থান আহতদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা ও দ্রুত গ্যাজেট না হলে কঠোর কর্মসূচির ঘোষণা- সিলেটে গণঅধিকার পরিষদ

সিলেট ব্যুরো
আগস্ট ৮, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জুলাই অভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেটের গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা। সিলেট সহ সারা বাংলাদেশে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আহতদের গ্যাজেট আহবান জানান নেতা কর্মীরা। দ্রুত আহতদের গ্যাজেট না করা হলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা।

‎গত শুক্রবার বিকাল ৩টায় সিলেটের ব্লু ওয়াটার অভিজাত রেষ্টুরেন্টে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।

‎সিলেট জেলা গণঅধিকার পরিষদ ও অংগ সংগঠনের কমিটি, জুলাই অভ্যুত্থানে আহতদের গ্যাজেট ইত্যাদি বিষয় উঠে আসে।
‎জুলাই অভ্যুত্থান আহতদের বীরত্বের প্রমাণ ও সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় ভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন। তাই আহতদের গ্যাজেট করা জরুরি। সিলেট জেলার মধ্যে কিছু উপজেলা আছে যেখানে একজনের ও গ্যাজেট হইনি। বিশেষ করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এখনো কোনো আহত যোদ্ধাদের গ্যাজেট হয়নি। আবার কিছু কিছু উপজেলায় ১/২ জনের হইছি কিন্তু অধিকাংশ হয়নি এখনো৷ এ বিষয়ে সরকারের সুদৃষ্টি আহবান করা হয়। বক্তারা বলেন, প্রয়োজনে অধিকার আদায় ও বৈষম্য দূর করতে আবার আন্দোলনে নামবো।

‎সিলেট জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক নাইম লস্করের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ এট কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক জনাব আব্দুর নুর তালুকদার, গণঅধিকার পরিষদ সিলেট ৪ আসনের সাবেক সাংসদ সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম,  যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মোঃ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মির্জা, সাবেক সহ সভাপতি রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী
‎শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম
‎শ্রমিক অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক আহবায়ক জাকির হোসেন
‎এছাড়া ও আরো জেলা মহানগর থানার সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন।