Sylhet Nation
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. আইসিটি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. প্রধান সংবাদ
  7. প্রবাস
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. মৌলভীবাজার
  11. রাজনীতি
  12. লাইফ স্টাইল
  13. শিক্ষা
  14. সাহিত্য
  15. সিলেট
আজকের সর্বশেষ খবর

ভোলাগঞ্জ সাদা পাথরে পর্যটকদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ৩

লিটন মাহমুদ
আগস্ট ৭, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এসে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পর্যটকরা। হামলায় দুই পর্যটকে বাচাতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি মোঃ কবির হোসেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল রেফার করা হয় সাংবাদিক মোঃ কবির আহমদকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন পর্যটকদের ওপর হামলা চালায়।
হামলায় দুই পর্যটকের পাশাপাশি আহত হন দৈনিক কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি কবির হোসেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি এবং একটি গাড়ি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদ (ফোন রেকর্ড)।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।

পর্যটকরা বলছেন, দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।