কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ান হয় কলাবাড়ী দুই ভাই একাদশ। রানার্সআপ হয় মামুন বুশরা ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল নামের সোনার হরিণের দেখা পায় নি। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। দুই ভাই ফুটবল একাদশ কলাবাড়ী দল ট্রাইবেকারে মামুন বুশরা ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। মেঘা ফাইনাল ম্যাচ দেখতে উপজেলার কয়েক হাজার দর্শকদের উপস্থিতি হয়।
খেলা চলাকালীন সময়ে মাঠে রেফারীর দায়িত্ব পালন করেন তারকা ফুটবলার জামিল আহমদ,ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ওয়াহিদ রেজা ও আশরাফুল।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ান,রানার্স আপ,সেরা খেলোয়াড়, সেরা দর্শক নির্বাচিতদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
০৬ নভেম্বর(শুক্রবার বার) বিকেলে ধলাই নদীর তীরে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সেক্রেটারি হারুনুর রশীদ এর পরিচালনায় ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন মিলনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী এডভোকেট কামাল হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী আলী আমজদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, সমাজসেবী আসাদুল হক আসাদ, বালুচর স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমেদ রুহেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, সাংবাদিক আবিদুর রহমান, টুকেরগাও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিন, উত্তর রাজনগর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রাঙা, কালীবাড়ি যুবসংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, যুবদল নেতা আরমান,সমাজকর্মী সুজন মাহমুদ এমরান, প্রমূখ।
উল্লেখ্য গত দুমাস পূর্বে মোট ৭৪ টি দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ গ্রহণ শেষে আজ ফাইনাল সম্পন্ন হয়। টুর্নামেন্টের ১ম পুরস্কার মোটরসাইকেল দাতা আব্দুল মনাফ এন্ড আব্দুল গফুর প্রোঃ মোহাম্মদ আলী ও রিয়াজ উদ্দিন, ২য় পুরস্কার ফ্রিজ দাতা পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক ও ৩য় পুরস্কার টেলিভিশন দাতা ছিলেন জমজম স্টোন ক্রাশার স্বত্তাধিকারী হাজী জালাল আহমদ।
সফলভাবে টুর্নামেন্ট শেষ হওয়ায় আগত অতিথি ও দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান সভাপতি বিলাল আহমদ ও আমিনুল হক।
